
ডেস্ক রিপোর্ট ঃ পিরোজপুর ০২ আসন থেকে নির্বাচিত সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোশাররফ হোসেন।
স্হানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ে নিয়োগ প্রদান করে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আভ্যান্তরীন নিয়োগ শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ সাক্ষরিত উক্ত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
মোঃ মোশাররফ হোসেন গত ২৭ এপ্রিল তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।