
টাংগাইল(সখিপুর) প্রতিনিধিঃ ঃ টাঙ্গাইলের সখিপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) সখিপুর থানাধীন বহেড়াতৈল ইউনিয়নের যোগীরকুফা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ টুটুল (৩২), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- আলেয়া বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- রতনগঞ্জ (জোড়বাড়ি), থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল।
২। মোঃ সবুজ মিয়া (৩৫), পিতা- মৃত জয়নাল মিয়া, মাতা- মমতা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- রতনগঞ্জ (জোড়বাড়ি), থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল।
৩। মোঃ সানোয়ার হোসেন ওরফে বীর (৫৫), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, মাতা- মৃত আখিরন বেগম। স্থায়ী ঠিকানা: বগারচালা, ইউনিয়ন- বহেড়াতৈল, থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইল।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।