
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
গত ২১-০৫-২০২৬ইং রোজ মঙ্গলবার সকাল ১১ টায়, ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা:-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, জনাব প্রদীপ্ত রায় দীপন। আরো উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্যে সকল বিষয় করে বলেন : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নতুন 'প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা ২০২৬' এর আওতায় বর্তমানে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের বাছাই কার্যক্রম চলছে। পদক প্রতিযোগিতায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে মোট ১৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হচ্ছে।প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা। বিদ্যালয়, উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে পদক প্রদান করা হয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ পিটিআই, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ইত্যাদি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গল্প বলা, কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও সাধারণ জ্ঞান কুইজ ইত্যাদি নানা সহশিক্ষা কার্যক্রমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পরিচালনার জন্য মাঠ পর্যায়ে সরকারিভাবে বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছে।