
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলাঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ভেড়ামারা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শ্রেণির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুন ২০২৬ খ্রি. (সোমবার) কলেজ হলরুমে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসরুর উল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোহা: আনিসুর রহমান, উপাধ্যক্ষ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।

ড. এমদাদ উল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।
উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহা: জিয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল কর্মজীবন কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শেষ পর্যায়ে শিক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সার্বিক কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।