
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি ঃ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১১:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত আমানউল্লাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট সন্দ্বীপ উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকরাও মাঠপর্যায়ে ব্যাপক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং জরুরি সহায়তার প্রয়োজন রয়েছে এমন পরিবারগুলোকে চিহ্নিত করেন।
আজকের এই মানবিক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট সন্দ্বীপ উপজেলার দুটি ইউনিটের স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের নিরলস প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত অবস্থা দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে, যা পরবর্তী সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন ও যুব রেড ক্রিসেন্টের সমন্বিত এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মানুষের পাশে মানবতার এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টা নতুন আশার বার্তা হয়ে উঠেছে।