শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

থানচিতে ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হলো চাকমাদের ফুল বিজু।

প্রতিবেদকের নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচিতে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজু উৎসব যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে এ বছরের বিজু উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

রবিবার সকালে উপজেলার বলিপাড়া এলাকায় বসবাসরত চাকমা নারী-পুরুষ, শিশু-কিশোররা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সাঙ্গু নদীর তীরে সমবেত হন। পরে তারা সাঙ্গু নদীতে নানা রঙের ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ-গ্লানি বিদায় এবং নতুন বছরের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এ সময় একটি বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিজিবির চেকপোস্ট থেকে শুরু হয়ে সাঙ্গু নদী ঘাটে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, ফুল বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। এটি মূলত পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার অংশ। এ উৎসবের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা করা হচ্ছে। বিজু উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হয়।
উৎসবকে ঘিরে পুরো থানচি উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর