রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

সন্দ্বীপে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন বিকাশ চন্দ্র সাহা সভাপতি, নারায়ণ চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক

প্রতিবেদকের নাম / ৩৭৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সন্দ্বীপ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ৯১ সদস্য বিশিষ্ট এই কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটিতে মাস্টার বিকাশ চন্দ্র সাহাকে সভাপতি, মাস্টার নারায়ণ চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক, রতন চন্দ্র বনিককে অর্থ সম্পাদক এবং কাঞ্চন মজুমদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত চার বছর ধরে সন্দ্বীপ উপজেলায় দুটি পৃথক কমিটি জন্মাষ্টমী পালন করে আসছিল। এতে স্থানীয়ভাবে বিভাজন ও সমন্বয়ের অভাব দেখা দেয়। সম্প্রতি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি উদ্যোগ গ্রহণ করে এবং উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ঐক্যবদ্ধভাবে এই নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির মাধ্যমে জন্মাষ্টমী উৎসব আরও সুশৃঙ্খল ও একতাবদ্ধভাবে পালনের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর