বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভাতিজার হাতে চাচা খুনের ঘটনা গ্রেফতার ২

প্রতিবেদকের নাম / ৭৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

শাহজালাল মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর থানার বাশতৈল বংশীনগর এলাকার ফজল হক (৫৫) হত্যা মামলার এজাহার নামীয় আসামী আনোয়ার হোসেন (৪২) ও সজিব (২০) নামের দুজনকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র‍্যাব-১০, ঢাকা

মামলার এজাহারসূত্রে জানা যায় যে, গত ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.(রবিবার) সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় বিবাদীগণ মির্জাপুর থানাধীন বংশীনগর গ্রামের ভিকটিমের বাড়ীর পাশে বিরোধীয় একটি জমি দখল করতে গেলে ভিকটিম ও তার পরিবারের লোকজন বাঁধা নিষেধ করে। এতে বিবাদীগণ দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ফজল হক (৫৫) কে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে ভিকটিম ফজল হক (৫৫) কে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম আক্তার (৩৮) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৩০, তারিখ-২৮/০৪/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র‍্যাব-১০, ঢাকা‘র একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ জুলাই ২০২৫ খ্রি. অনুমান ১৩:০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৫২), পিতা- মৃত সিরাজ ইসলাম, ২। সজিব (২০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, উভয় সাং- হাতিবান্ধা, থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর