উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায়বেলা
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায়
শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রীন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মোঃ সোহেল রানা মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলী ইমাম আপেল সহ সম্মানিত অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক এস. এম. ইব্রাহিম এবং শিক্ষিকা মোসাঃ নাছরিন। বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরীক্ষার্থীদের বিদায়বেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। এক আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৬৮ জন শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


