রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে যুবকের আত্মহত্যা: সুইসাইড নোটে জানালেন—’কেউ দায়ী নয়’

প্রতিবেদকের নাম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারুফ গোমস্তা এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবকের নাম আরাফাত (২৫)। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

রবিবার(২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিজ ভাড়া বাসায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আরাফাতের বাড়ি সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে হলেও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বর্তমানে তিনি মারুফ গোমস্তা এলাকার গৌ মহল্লায় ভাড়া থাকতেন।

বাড়ির মালিক ও উপজেলা কমপ্লেক্সের ব্যবসায়ী মোঃ আইয়ুব জানান,

> “আরাফাত তিন বছর ধরে আমার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বিবাহিত, তার স্ত্রী ও একটি সন্তান ঢাকায় থাকেন। আরাফাত বেশ কিছুদিন ধরে অভাব-অনটনের মধ্যে ছিলেন। তার কোনো স্থায়ী বাসস্থান ছিল না। পূর্বে তিনি বশিরিয়া এলাকায়ও ভাড়া থাকতেন।”

আত্মহত্যার সময় আরাফাত একটি চিঠি রেখে গেছেন, যাতে লেখা রয়েছে:

> “সবার কাছে ক্ষমা চাই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার আর কিছু ভালো লাগে না, তাই নিজের জীবন নিজেই দিয়ে দিলাম।”

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন,

> “আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি মামলা) রুজু করা হয়েছে।”

এদিকে, আরাফাতের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মতে, আরাফাত একজন শান্ত স্বভাবের ও পরিশ্রমী মানুষ ছিলেন, তবে তিনি দীর্ঘদিন মানসিক ও আর্থিক চাপে ভুগছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর