https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

অবশেষে তালা ভেঙে প্রাণের সঞ্চার—জুম্মার নামাজে উদ্বোধন তাড়াশ মডেল মসজিদ

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঃ দীর্ঘ প্রতীক্ষা, ক্ষোভ আর প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে মুসল্লিদের জন্য উন্মুক্ত হলো সিরাজগঞ্জের তাড়াশ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। প্রায় দুই বছর তালাবদ্ধ থাকার পর শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে মসজিদটিতে শুরু হলো নিয়মিত ইবাদত। জুম্মার আগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
প্রায় ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে তাড়াশ পৌর শহরের হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশে নির্মিত আধুনিক এই মডেল মসজিদটির নির্মাণকাজ অনেক আগেই শেষ হলেও নানা জটিলতায় তা দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে মসজিদে নামাজ আদায় থেকে বঞ্চিত হন স্থানীয় মুসল্লিরা, যা নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র অসন্তোষ।
বিষয়টি গণমাধ্যমে উঠে এলে প্রশাসন তৎপর হয়ে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উদ্যোগে দ্রুত খতিব, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হলে শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান এবং মসজিদের খতিব ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুর বারিক খন্দকার।
নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আলহাজ নজরুল ইসলাম, আজাদ আলী, মিজানুর রহমান মজনু, জাকির হোসেন, আক্কাছ আলী ও শহিদুল ইসলামসহ শতাধিক মুসল্লি জানান, “অবশেষে আমাদের বহুদিনের প্রত্যাশা পূরণ হলো। এত সুন্দর ও আধুনিক মসজিদে নামাজ পড়তে পেরে আমরা আনন্দিত।”
এভাবে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তাড়াশ মডেল মসজিদে আবারও শুরু হলো ইবাদতের ধারা, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে নতুন করে স্বস্তি ও সন্তুষ্টি ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর