রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর) ঃপিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পাড় থেকে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো: আজিজ নামের এক ব্যক্তিকে (ইরাম ব্রিকস ফিল্ড) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্টের অভিযানটি পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।
​অভিযান চলাকালে থানা পুলিশের এসআই নাসির এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করা হয়।

এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ছারছিনা এলাকায় (ইরাম ব্রিকস ফিল্ড) সন্ধ্যা নদীর পাড় থেকে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে তাদের ধরা হয়। তৎক্ষনাৎ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর