রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

হরিনাকুন্ডুতে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা ঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, অত্মহত্যা প্রতিরোধ, হাম, ডেঙ্গু, জ্বালানী, উন্নয়নমূলক কার্যক্রম, মানসম্মত শিক্ষা, জনসেবা, মানসম্মত স্বাস্থ্য, দুর্নীতি প্রতিরোধ এবং উপজেলার সার্বিক বিষয় নিয়ে সোমবার (২০ এপ্রিল ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ,থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা আমির বাবুল হোসাইন , বিএনপির থানা সভাপতি আবুল হাসান মাস্টার, এমপি প্রতিনিধিগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অতিথি মহাদয়েরা সম্মিলিতভাবে সকলের সহযোগিতা কামনা করেন, বলেন আপনারা যদি সকলেই মিলেমিশে কাজ করেন ,তাহলেই হরিনাকুন্ডু থেকে এই সকল সমস্যাগুলো দূর করে সুন্দর হরিনাকুন্ডু গড়া সম্ভব বলে আমি মনে করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর