রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মির্জাপুরে দুপুরে কুপিয়ে হত্যার ঘটনা

প্রতিবেদকের নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শাহজালাল মিয়া, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের কাহারতা এলাকায় এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ মিয়া (৩৫) স্থানীয় বানিজ উদ্দিনের ছেলে। তিনি দুই কন্যা ও একটি পুত্র সন্তানের বাবা ছিলেন।

ঘটনাটি ঘটে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আবুল মার্কেট এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফরহাদ মিয়াকে হত্যার চেষ্টা চালায়।

নিহত ফরহাদ মিয়ার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মতিয়ার রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ফরহাদ মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর