শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জুবায়ের আহমেদ জাদুর ছলনা ও প্রতারণা (এক পাতা ছাপতে না পারা সম্পাদক! একই পদে একাধিক নিয়োগের অভিযোগ

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি ঃ সাংবাদিকতা—যেখানে নীতি, সততা ও দায়িত্ববোধই মূল শক্তি। অথচ সেই মহৎ পেশার আড়ালে যদি কেউ প্রতারণার ফাঁদ পাতে, তা পুরো পেশার মান ও মর্যাদাকে কলুষিত করে তোলে।
এমনই এক ভয়ংকর প্রতারণার অভিযোগ উঠেছে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জুবায়ের আহমেদ জাদুর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, জুবায়ের আহমেদ জাদু নিজেকে “ভারপ্রাপ্ত সম্পাদক” পরিচয়ে সর্বত্র প্রচার করলেও, বাস্তবে তিনি পত্রিকার এক পাতা পর্যন্ত ছাপাতে অক্ষম।
পত্রিকার কোনও স্থায়ী প্রেস অনুমোদন নেই, নেই নিয়মিত প্রকাশনার প্রমাণ। তবুও তিনি নিজেকে “জাতীয় দৈনিকের সম্পাদক” হিসেবে পরিচয় দিয়ে তরুণ সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন।

এক তরুণ সাংবাদিক জানান— “তিনি কথার ফুলঝুড়ি দিয়ে আস্থা অর্জন করেন, কিন্তু বাস্তবে কিছুই দেন না। পরে বুঝি, সবটাই ছিল প্রতারণা।”
আরও অবাক করার মতো তথ্য হলো—
জুবায়ের আহমেদ জাদু একই উপজেলায় একই পদে একাধিক সাংবাদিককে নিয়োগ দিয়েছেন!
কারও কাছে “উপজেলা প্রতিনিধি”, কারও কাছে “সহকারী প্রতিনিধি” বা “অফিস ইনচার্জ” পরিচয় দিয়ে তিনি বিভিন্ন অঙ্কের টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, “আমাকে প্রতিনিধি বানিয়ে পরে দেখি, আমার মতো আরও দুইজনকে একই পদে নিয়োগ দেওয়া হয়েছে! তিনি কেবল নিয়োগের নামে ব্যবসা করছেন।”
এই ঘটনার পর সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে। অনেকে বলছেন, এটি শুধু একজন ব্যক্তির প্রতারণা নয়—এটি পুরো গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত।
তরুণ সাংবাদিকদের বিশ্বাস ভেঙে দেওয়া এবং ভুয়া পদ বাণিজ্য চালানো সাংবাদিকতার চরম অবমাননা।

জুবায়ের আহমেদ জাদুর মতো ছলনাবাজ ও প্রতারক ব্যক্তিদের কারণে সাংবাদিকতা পেশা ধীরে ধীরে হারাচ্ছে আস্থা ও সম্মান।
সত্য, সততা ও পেশাগত নীতির পথে না ফিরলে, সাংবাদিকতার মঞ্চ একদিন প্রতারকদের দখলে চলে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর