রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

তাড়াশের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ সিরাজগঞ্জের তাড়াশে সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় ময়নুল হক নামক এক ইউপি চেয়ারম্যারকে গ্রেফতার করেছে থানা পুলিশ| বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান|
গ্রেফতারকৃতা ময়নুল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বারুহাস ইউনিয়নের সভাপতি এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান| শুক্রবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পঁওতা বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়|
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, ২০১৮ সালে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টার মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে| শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর