শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নতুন কুঁড়ি স্পোর্টস” এ জেলা পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ পিরোজপুর জেলার জেলা পর্যায়ের “নতুন কুঁড়ি স্পোর্টস এন্ড ব্যাডমিন্টন” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

জানা গেছে, বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী দুই শিক্ষার্থী মহুয়া মিম স্নিগ্ধা ও সাদিয়া তাসনিম মৌসি এ সাফল্য অর্জন করে। তারা প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়া দুই শিক্ষার্থী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেল্লাল হোসেনের কন্যা। তাদের এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

“স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় স্নিগ্ধা ও মৌসি উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশ নিয়ে সেখানেও শিরোপা জিতে নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, ‘এটি একটি যুগান্তকারী কর্মসূচি। নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দুই কন্যা ব্যাডমিন্টনে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি তারা জাতীয় পর্যায়েও ভালো করবে। আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের। ভবিষ্যতেও তারা আরও ভালো করবে বলে আমরা আশা করি।
স্থানীয় শিক্ষামহল মনে করছে, এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর