https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পেকুয়া নারীর উপর নারকীয় হামলার ঘটনায় মামলা নেয়নি এখনো বাইশাকান্দা ইউনিয়নের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী নেছারাবাদের গর্ব দুই সহোদরা, বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে এবার জাতীয় পর্যায়ে খেলবে স্নিগ্ধা-মৌসি ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের এক প্রেস বিবৃতি নেছারাবাদের গর্ব দুই সহোদরা, জেলা চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলবে স্নিগ্ধা-মৌসি উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদলে (এনডব্লিউ) বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল “আইজিপি ব্যাজ-২০২৫” পেলেন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাড়ি ও জমি বিলীনের শঙ্কা De Onvoorspelbare Wereld van Online Casino’s in Nederland

বাইশাকান্দা ইউনিয়নের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা জেলার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়ন রাজধানীর সন্নিকটে হলেও দুঃখের যে এই ইউনিয়নে পাকা সড়ক তেমন একটা নেই আর যতটুকু আছে সেগুলো সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কে বড় বড় গর্ত, খানাখন্দ আর কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ধামরাই উপজেলার মধ্যে বাইশাকান্দা ইউনিয়ন সব দিক থেকে অবহেলিত ও যোগাযোগর প্রধান মাধ্যম রাস্তা তেমন একটা নেই আর যে কয়টা কাঁচা, ইটসলিং ও পাকা রাস্তা আছে বৃষ্টি হলে পুরো সড়কজুড়ে পিচ-ঢালাই উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। রিকশা, ভ্যান, মোটরসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে চলতেও কষ্ট হয়। বালুবাহী ট্রাক ও ভারী যানবাহনের চলাচলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো মেরামত হয় না। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষকদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, বিশেষ করে “বি এম পি বাজার থেকে চন্ডিশ্বর ও বাঘাইর হতে সিংশ্রী বাজার ১০ মিনিটের পথ পাড়ি দিতে এখন আধা ঘণ্টা লাগে। গাড়ি নষ্ট হয়, মালামাল নষ্ট হয়। বারবার ধামরাই উপজেলা ও ইউনিয়ন পরিষদে বলেও কোনো কাজ হয়নি।”

এলাকাবাসী নতুন রাস্তা নির্মাণ, ইটসলিং ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা করণ এবং ভাঙা রাস্তাগুলো সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের প্রসাশক জানান, “রাস্তাগলোর বেহাল দশার বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।”

ধামরাই উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী দ্রুত রাস্তা মেরামত না হলে মানবন্ধন ও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর