https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

গুপ্তছড়া সড়কের পাশে খালের ময়লা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:সন্দ্বীপের তালতলি বাজারের খাল থেকে উত্তোলন করা ময়লা খন্তার হাটের পশ্চিম পাশে গুপ্তছড়া সড়কের ধারে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এতে পথচারী, স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী ও হাসপাতালগামী রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন রাস্তার পাশে ময়লা পড়ে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না।
বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ ও নোংরা পরিবেশে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। এতে শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি বাড়ছে বলে জানান এলাকাবাসী।
দ্রুত সময়ের মধ্যে রাস্তার পাশ থেকে ময়লা অপসারণ করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর