https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচি উপজেলায় বিএনকেএস এনজিও আয়োজনে ও বাস্তবায়নে, এ্যাকশন এইড বাংলাদেশ সহযোগিতায় চাইল্ড জার্নালিস্ট গ্রুপের সদস্যদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার সদর বিএনকেএস এনজিও সভা কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কিশোর ও কিশোরীদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, শিশু অধিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা।
এছাড়া বিএনকেএস এনজিও ওইএসআইএসএস প্রকল্পের
প্রোগ্রাম ও স্পন্সর অফিসার মংক্য ওয়াং মারমা ও ফিল্ড অর্গাইজার ক্যথুইঅং মারমা সহ বিভিন্ন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের সৃজনশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিকতা চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতেও চাইল্ড জার্নালিস্টদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা সংবাদ লেখা, উপস্থাপনা এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে কাজ করার আগ্রহ পাচ্ছেন। ভবিষ্যতে তারা শিশু অধিকার ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।
অন্যদিকে বিএনকেএস এনজিও আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশ সহযোগিতায় মহিলাদের নিয়ে কৃষি ও পশুপালন বিষয়ক এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর