নেছারাবাদে “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
“ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে আজ মঙ্গলবার ১৯ মে) পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে উপজেলা ভূমি অফিস, নেছারাবাদ, পিরোজপুর।
সার্বিক সহযোগিতায় ভূমি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরুপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ এবং উপজেলার সকল ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তা / কর্মচারীবৃন্দ।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে উপজেলা চত্বর সহ এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়।
জনসচেতনতা মূলক আলোচনা সভায়
বক্তারা ভূমিসেবা সহজীকরণ, অনলাইন সেবা গ্রহণ এবং জনগণকে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারাদেশে একযোগে “ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হবে।







