মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার সন্দ্বীপের তারেক, পরিবারে শোকের মাতম ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সায়েদাবাদে ডিএনসি ইন্সপেক্টর গুলিবিদ্ধ: নতুনধারার সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু Ελληνικά καζίνο: Ανάλυση δημοφιλέστερων παρόχων তাড়াশে কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি তাড়াশের রাজনীতিতে নতুন সমীকরণ: আলোচনায় পরিচ্ছন্ন নেতা সোলাইমান হোসেন সিহাব থানচি–চিম্বুক সড়কের ৩৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন, স্বস্তিতে চালক–পর্যটকরা। সংসদে পেশ হবে অন্তর্বর্তী সরকারের ১৩৩,টি অধ্যাদেশই: আইনমন্ত্রী তাড়াশে মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রতিবেদকের নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপকের এক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, তাড়াশ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুনজুরুল আলম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ।
ইউএনও নুসরাত জাহান বলেন, “দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সচেতনতার মাধ্যমে দুর্যোগের প্রভাব কমানো সম্ভব। সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই আমরা দুর্যোগ প্রশমন নিশ্চিত করতে পারব। মহড়া ও আলোচনা সভার মাধ্যমে অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয় এবং সচেতনতা বৃদ্ধি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর