শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সখিপুরে আট বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইউনিয়ন শ্রমিক দল নেতা পলাতক

প্রতিবেদকের নাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

শাহজালাল মিয়া, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম ফজলু মিয়া (৪০)। তিনি উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার আমজাদ আলীর ছেলে এবং দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক

আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফজলু মিয়াকে আসামি করে সখিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে শিশুটিকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য টাঙ্গাইল পাঠিয়েছে

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফজলু মিয়া ভুক্তভোগী ছাত্রীটির চাচাতো মামা। আজ ভোরে তিনি শিশুটিকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পথিমধ্যে ফুঁসলিয়ে এক বনের ভেতর নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে মাদ্রাসায় পৌঁছে শিশুটি অসুস্থ হয়ে পড়লে, মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দেয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) বলেন,

“আমাদের সামনেই ওই শিশুশিক্ষার্থী নিজের মুখে শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছে। সত্য-মিথ্যা যা-ই হোক, এর বেশি কিছু আমরা জানি না।”

মামলার তদন্ত কর্মকর্তা সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন,

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রী ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। তার মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা মেডিকেল ও জবানবন্দির জন্য তাকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছি। আসামি পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঘটনার পর সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিন ও সদস্যসচিব বাবুল মিয়া এক বিজ্ঞপ্তি জারি করে জানান,

“দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফজলু মিয়াকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর