মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

তাড়াশ পৌরসভার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ বৃক্ষ রোপণ করা হয়।
মঙ্গলবার বিকেলে তাড়াশ পৌরসভা চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, পৌর সচিব তায়েব আলী, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ সভাপতি রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী মুকুল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর