সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জোড়াদহের সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের স্বপ্ন জয় শেকড় থেকে শিখরে সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন নেছারাবাদের ছাত্রদল নেতা মোঃ আজিম শেখ রনি মেধা তালিকার ২৯ নম্বরে চান্স পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাড়াশে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃতি ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো ……. ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপে শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানটির আমানতকারীরা দ্রুত তাদের টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার আবুল বশার, আমেনা বেগম, নাছরিন আক্তার, আবদুর রহিম, ঝর্না বেগম, মো. কবির, আবুল বশার, সঞ্জিত দে প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড দীর্ঘদিন ধরে প্রায় ২০০ থেকে ৩০০ গ্রাহকের কাছ থেকে এফডিআরের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিচ্ছে না। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার বলেন, “চাষী অনলাইন নামের মাল্টিপারপাস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীদের একাধিক অভিযোগ পেয়েছি। গতকাল প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এদিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের আমানতের অর্থ উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর