শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

তাড়াশ পৌরসভার উদ্যোগে ২ শতাধিক বৃক্ষরোপণ

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির আওতায় তাড়াশ পৌরসভাকে একটি সবুজ-শ্যামল সুন্দর্য মন্ডিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। তাড়াশ পৌরসভার উদ্যোগে বুধবার বিকেল ৪ ঘটিকায় পৌরসভার শ্মশান রাস্তায় ওই বৃহ্মরোপন করা হয়।
​পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হাসান-এর সার্বিক ব্যবস্থাপনায় ওই বৃক্ষরোপন কর্ম সুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
​বৃক্ষরোপণ কর্মসূচিতে শ্মশান রাস্তার দুই পাশে পরিবেশবান্ধব, ফলজ, বনজ,ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী ২ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত প্রজাতির মধ্যে রয়েছে ক্যাসিয়া, সোনালু, কাঞ্চন, পলাশ, অর্জুন, আমলকী, নিম, সাদা কুরচি, জ্যাকারান্ডা, কৃষ্ণচূড়া, জারুল, কদম ও হিজল।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ​তাড়াশ থানা অফিসার ওসি হাবিবুর রহমান, ​পৌর বিএনপির সাবেক আহব্বায়ক তপন কুমার গোস্বামী,
​ সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার
​, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার,
​তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ,
​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ,নির্বাচন কর্মকর্তা গোলাম আজম
​সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা,
​যুব উন্নয়ন কর্মকর্তা তাইজুল ইসলাম,
​ফায়ার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম,
​উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহ আলম ফকির এবং যুবদল নেতা শুকুর মির্জা। ​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাড়াশ পৌরসভাকে সবুজায়নের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
​পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হাসান জানান, শুধু গাছ লাগানোই নয়, এগুলোকে বড় করে তোলার জন্য নিয়মিত পরিচর্যা করবে তাড়াশ পৌরসভা। এক্ষেত্রে তিনি সকলের সহায়তা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর