মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

থানচিতে বিজিবি’র যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

প্রতিবেদকের নাম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে জোন কমান্ডার,বলিপাড়া জোন এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে।

জানা যায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রমের মাধ্যমে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বলিপাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম জানান, ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) সহ এ্যামুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড- ১টি, ম্যাগাজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স-০১ টি, গাদা বন্দুক ০২ টি, মোবাইল- ২টি এবং চেক বই (কৃষি ব্যাংক)- ১টি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীন ভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর