সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুঃসময়ে অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ ভেড়ামারায় বিএনপি নেতা নাসিরুলকে গুলি করে হত্যা চেষ্টা। ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ বান্দরবানের বন্যার্তদের খাদ্য সহায়তায় বিজিবি। নেছারাবাদে মোবাইল কোর্ট পরিচালনায় কারেন্ট জাল জব্দ : দুজনকে ৩০ হাজার অর্থদণ্ড হরিনাকুন্ডুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেন তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, উদ্যোক্তাদের চেক ও সম্মাননা প্রদান তাড়াশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সঞ্চয় তহবিল থেকে প্রয়াত সদস্যের সঞ্চিত অর্থ পরিবারের হাতে হস্তান্তর ভেড়ামারায় ১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বুলবুল কবির গ্রেপ্তার। তাড়াশে ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, উদ্যোক্তাদের চেক ও সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, শান্তির পায়রা উড়ানো, আলোচনা সভা এবং পল্লী উন্নয়ন উদ্যোক্তাদের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তাড়াশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি শরিফুল ইসলাম, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী অঞ্চলের উন্নয়নের কোনো বিকল্প নেই। আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পল্লীর উন্নয়নই দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সফল পল্লী উন্নয়ন উদ্যোক্তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর