সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুঃসময়ে অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ ভেড়ামারায় বিএনপি নেতা নাসিরুলকে গুলি করে হত্যা চেষ্টা। ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ বান্দরবানের বন্যার্তদের খাদ্য সহায়তায় বিজিবি। নেছারাবাদে মোবাইল কোর্ট পরিচালনায় কারেন্ট জাল জব্দ : দুজনকে ৩০ হাজার অর্থদণ্ড হরিনাকুন্ডুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেন তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, উদ্যোক্তাদের চেক ও সম্মাননা প্রদান তাড়াশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সঞ্চয় তহবিল থেকে প্রয়াত সদস্যের সঞ্চিত অর্থ পরিবারের হাতে হস্তান্তর ভেড়ামারায় ১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বুলবুল কবির গ্রেপ্তার। তাড়াশে ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বান্দরবানের বন্যার্তদের খাদ্য সহায়তায় বিজিবি।

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলার থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে বলিবাজার সংলগ্ন প্রায় ৩০টি পরিবার বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে।

আজ দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্ত পরিবারের খোঁজখবর নেন এবং ৩০টি পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন এবং বিজিবির সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর