বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।

উপজেলা প্রাশন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মদক্ষতা ও সেবার মানের ভিত্তিতে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মেহেদী হাসানের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি এ জেড এম জাহিদ হোসেন ।

দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা মেহেদী হাসানকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে তাঁর সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর