মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

তাড়াশে নজরুল বর্ষের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের তাড়াশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনের উদ্বোধন করা হয়।

​সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে সাম্যের কবি, দেশ প্রেমের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপি’র সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের চলনবিল মুকুল মেলার সংগীত শিক্ষক শাহ আলমের নেতৃত্বে নজরুল সংগীতের এক মনোজ্ঞ পরিবেশনা ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী জুয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর