শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

তাড়াশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি সাব্বির, সম্পাদক ছানোয়ার

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক সাব্বির আহম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে এম ছানোয়ার হোসেন সাজু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম, আলহাজ্ব আলী রনি, মহসীন আলী ও আব্দুল লতিফ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুকুর মির্জা ও আশরাফুল ইসলাম রনি। সাংগঠনিক সম্পাদক পদে আজাদ আলী, কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন, দপ্তর সম্পাদক পদে আলী আক্কাছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অধ্যাপক মহররম আলী, ধর্মবিষয়ক সম্পাদক পদে শাজাহান আলী, ক্রীড়া সম্পাদক পদে গোলাম কিবরিয়া উজ্জ্বল এবং সাহিত্য সম্পাদক পদে দুলাল হোসেন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে মনিরুজ্জামান মনি, কে এম রাসেল, সুজন মাহমুদ ও রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গুরুদাসপুর ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল সালাম। সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন জুয়েল হোসেন টিপু।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর