রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ধামরাইয়ে র‍্যাবের অভিযানে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:ঢাকার ধামরাইয়ে র‍্যাব-৪ এর অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলামের বাড়িতে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ এর একটি দল।

গ্রেপ্তার কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেতাবুলকে নজরদারিতে রাখা হয়। পরে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, উদ্ধারকৃত হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর