সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

নেছারাবাদে যুবদলের কর্মীসভা: ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর যুবদলের উদ্যোগে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে নিয়ে এক কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বিগত ১৭ বছরের সময়ে নির্যাতন ও কারাভোগ করা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। বক্তব্যে তিনি বলেন,
“ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। আমরা সুযোগ পেলে ৩১ দফার সবগুলো বাস্তবায়নে কাজ করবো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাবো।”

তিনি আরও বলেন, “দলের ভেতরে বিভাজন সৃষ্টি হলে আমরা কেউই টিকে থাকতে পারবো না। ব্যক্তিকে নয়, দলকে ভালোবেসে কাজ করলেই বিজয় নিশ্চিত হবে।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান।
তিনি বলেন,
“নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও জানান, নভেম্বর মাসের মধ্যেই বরিশাল বিভাগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে নেছারাবাদে একটি বৃহৎ সমাবেশ আয়োজন করা হবে।

বিশেষ অতিথিদের বক্তব্য
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন,
“দলের ভেতরের বিভাজন ভুলে সবাইকে একই ছায়াতলে এসে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। অন্যথায় অন্যরা সুযোগ নিয়ে বিজয় ছিনিয়ে নিতে পারে।”

সভায় আরও বক্তব্য দেন—
আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি ও সাবেক মেয়র, স্বরুপকাঠী পৌরসভা

আলহাজ্ব কাজী কামাল হোসেন, সভাপতি, স্বরুপকাঠী পৌর বিএনপি।
মোঃ মইনুল হাসান, সাধারণ সম্পাদক, স্বরুপকাঠী পৌর বিএনপি মোঃ হাফিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান তুষার, ভারপ্রাপ্ত আহবায়ক, পিরোজপুর জেলা যুবদল।
বিশেষ বক্তা ছিলেন মোঃ এমদাদুল হক মাসুদ, সদস্য সচিব, পিরোজপুর জেলা যুবদল।
সঞ্চালনায় ছিলেন মোঃ বদরুল আহসান, যুগ্ম আহবায়ক, স্বরুপকাঠী পৌর যুবদল।

সভাপতিত্ব করেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা যুবদল।
তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিরোজপুর-২ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব হবে।”

সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর