https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণ: মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

প্রতিবেদকের নাম / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:
মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার লক্ষ্যে শহরের টার্মিনাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর। এতে সহযোগিতা করে সদর মডেল থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানা।

অভিযানকালে নিয়মিত গাঁজা সেবন, সংরক্ষণ ও সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—

১. মো. কামরুল পাটোয়ারী (৩৮), পিতা মৃত হুমায়ুন কবির, বাঞ্চানগর, লক্ষ্মীপুর সদর — ১ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
২. মো. মাহমুদুল হক (৪০), পিতা হোসেন আহমেদ, কালিকসার, চৌদ্দগ্রাম, কুমিল্লা — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৪০ টাকা জরিমানা।
৩. মোক্তার হোসেন রনি (২৯), পিতা শাহ আহম্মদ, বাঞ্চানগর, লক্ষ্মীপুর সদর — ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
৪. আবুল হাসনাত (৩৬), পিতা সেলিম ড্রাইভার, দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর সদর — ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
৫. মো. লিটন (৩৭), পিতা আব্দুল করিম, দত্তপাড়া, লক্ষ্মীপুর সদর — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামশেদ আলম রানা জানান, “লক্ষ্মীপুর সদর উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী এ অভিযান এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশংসার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর