https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণের প্রাণহানি

প্রতিবেদকের নাম / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শাহজালাল মিয়া সখিপুর উপজেলা প্রতিনিধিঃ টাংগাইলের সখিপুরের কালমেঘা বেলতলীতে আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নলুয়া-কালমেঘা সড়কের বেলতলী নামক স্হানে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন তরুণের মৃত্যু হয়েছে। নিহত কিশোরেরা হলো উপজেলার কালিদাস গ্রামের পানাউল্লাহপাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন আহমেদ (১৫), একই গ্রামের বল্লাচালাপাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার প্রবাসী আব্দুর রৌফের ছেলে সাব্বির হাসান (২১)। লিখন ও আবির বন্ধু। তারা কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। সাব্বির হাসান এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে কালমেঘার কাছাকাছি বেলতলী এলাকায়। মোটরসাইকেল দুটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের মুখোমুখি আছড়ে পড়ে।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মধ্যে আবিরকে সখিপুর উপজেলো স্বাস্থ্য কমপ্লেক্স মৃত ঘোষণা করেন। অন্যান্যদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠালে গোড়াই পর্যন্ত পৌছালে লিখন ইন্তেকাল করেন। তৃতীয়জন সাব্বির (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর জন্য সড়ক নিরাপত্তা নিয়ে আরো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর