সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

কাঠের পুল ব্রিজের পাশে ‘মরণফাঁদ’ বটগাছ, আতঙ্কে পথচারী ও চালকরা

প্রতিবেদকের নাম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কাঠের পুল এলাকার হিসনা নদীর ওপর অবস্থিত ব্রিজের পূর্ব পাশের একটি বটগাছ এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বটগাছটির একটি বড় ডাল রাস্তার ওপর বিপজ্জনকভাবে হেলে থাকায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে প্রায়ই যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, ব্রিজে ওঠানামার সময় ঝুঁকি আরও বেড়ে যায়। সরু ব্রিজ হওয়ায় একটি ভ্যান বা অটোরিকশা উঠলে পাশ দিয়ে মোটরসাইকেল পর্যন্ত চলাচল করতে পারে না। এর ওপর হেলে থাকা বটগাছের ডাল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। সব মিলিয়ে পথচারী, ব্যবসায়ী, দোকানদার ও যানবাহন চালকরা প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে চলাচল করছেন।
স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক আশু বলেন, “ব্রিজটি খুবই সরু। একটি যান উঠলেই অন্য যান দাঁড়িয়ে যায়। তার ওপর বটগাছের ডাল ঝুঁকে থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
আরেক ব্যবসায়ী সেলিম শাহি জানান, “এই বটগাছের কারণেই এখানে অহরহ যানজট ও দুর্ঘটনা ঘটছে।”
এলাকাবাসী আরও জানান, কুষ্টিয়া–প্রাগপুর হাইওয়ে সড়কে কোনো কারণে যানজট সৃষ্টি হলে বিকল্প পথ হিসেবে কাঠের পুলের এই ছোট ব্রিজ দিয়ে অতিরিক্ত যান চলাচল করে। এতে উভয় পাশে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার ব্রিজটি প্রশস্ত করার জন্য তদন্ত ও মাপঝোক করলেও আজ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ঝুঁকি দিন দিন বাড়ছেই।
এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত, ব্রিজটি প্রশস্ত আকারে নতুন করে নির্মাণ এবং বটগাছের ঝুঁকিপূর্ণ হেলে থাকা ডালটি অনতিবিলম্বে কেটে ফেলার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর