সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

হরিনাকুন্ডুতে মাদকদ্রব্য ও মৎস্য রক্ষা নিয়ন্ত্রণে অভিযান

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু সংবাদদাতা ০১-০১-২০২৬ ইং বৃহস্পতি বার দুপুর ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত ,
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রিশখালী বাজার নামক স্থানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে নবগঙ্গা নদীর উপর থেকে ৪ টি অবৈধ ভাবে দখলকৃত বাধ অপসারণ করা হয়।

এছাড়াও, হরিনাকুন্ডু উপজেলার আদিবাসীপাড়া নামক স্থানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী, একটি মামলায় একজন ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
মাদকদ্রব্য ও মৎস্য রক্ষা নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করেন, জনাব সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার(ভূমি), হরিণাকুন্ডু ঝিনাইদহ।
মোবাইল কোর্ট পরিচালনায় জনাব মো: আল ইমরান , এস,আই, বাংলাদেশ পুলিশ, হরিণাকুন্ডু থানা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এছাড়াও অভিযান পরিচালনা শেষে,
নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে পোষ্টার ব্যানার অপসারণ করা হয়, সরিয়ে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর