রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

ভেড়ামারায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গনভোট নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা॥

প্রতিবেদকের নাম / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়া ভেড়ামারা থানার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টা হতে বিকাল ২ টা পর্যন্ত উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষ এই মতবিনিময় সভায় অংশ নেয় এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। কুষ্টিয়ার পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং, অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ আগস্ট কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বেশ কিছু উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর সহ বিভিন্ন রানৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই মাইদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর