রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

নেছারাবাদের সোহাগদল বরছাকাঠি বদ্ধভূমিতে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার ঃ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমিতে অটোরিকশা ইজি বাইক ও মোটর বাইক শ্রমিক সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজ, এলাকার মুরব্বিয়ান, দলমত নির্বিশেষে এলাকার সাধারণ জনগন এবং বরছাকাঠি অটোস্ট্যান্ডের শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ ও শ্রমিকগন উপস্থিত থেকে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সোহেল রানা মৃধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক, তপু রায়হান, উপজেলা জাসাসের সদস্য সচিব, উজ্জ্বল বিশ্বাস, সোহাগদল ইউনিয়ন বিএনপির আহবায়ক, ইব্রাহিম মাস্টার এবং গোলাম কিবরিয়া, জাকির হোসেন, শাহিন মিয়া, আব্দুল হাই, রনি ব্যাপারী, নুরুজ্জামান নুরু, আল মামুন মিঠু, ছাত্রনেতা আবু তালেব, শান্ত, রিয়াজ, সজল, জুবায়ের, রনি, সহ অন্যান্য নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা স্বরন করেন, আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও সংগ্রামী রাজনৈতিক ইতিহাস। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও নেছারাবাদ উপজেলা বিএনপির কান্ডারী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর