রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

সন্দ্বীপে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগে বিএনপি নেতা সোলাইমান মেম্বারের প্রতিবাদী সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি :সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ সোলাইমান।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় মগধরা বাংলা বাজারস্থ জিয়া স্মৃতি সংসদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সোলাইমান অভিযোগ করেন, জার্মান প্রবাসী নজরুল ইসলাম বিপ্লব নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গত ৪–৫ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, অভিযুক্ত নজরুল ইসলাম বিপ্লব অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার দোসর এবং সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। বর্তমানে তিনি স্বৈরাচারী এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

গত ৭ জানুয়ারি তিনি নিজ এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে গিয়ে বক্তব্য প্রদান করলে, সেই বক্তব্য উদ্দেশ্যমূলকভাবে বিকৃত ও কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যার মাধ্যমে তার সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মোঃ সোলাইমান আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের আদর্শে বিশ্বাসী হয়ে কাজ করে যাচ্ছি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি নজরুল ইসলাম বিপ্লব এ ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার অব্যাহত রাখেন, তবে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাকের, চট্টগ্রাম উত্তর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাকিল চৌধুরী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তসলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর