রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নিতে আসা এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জ থেকে চার্জিং ভ্যানে করে স্ত্রীকে নিয়ে বেতিলা এলাকায় নানাবাড়ি যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও মোহাম্মদ আবু সাঈদ সহযোগিতার আশ্বাস দিয়ে দম্পতিকে হাসপাতালের ভেতরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, নতুন আটতলা ভবনের নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় গৃহবধুকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী গৃহবধু স্বামীকে বিষয়টি জানালে সদর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে।
সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয়ের এক সহকারী কমান্ডার জানান, অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর