সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

তাড়াশে ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ইসলামীয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরুস্কার বিতরণ, ৬ষ্ট শ্রেণীর নবীন বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাকোয়াত হোসেন, অভিভাবক সদস্য রিপন তালুকদার, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদেও হাতে পুরুস্কার তুলে দেন। ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টীক দিয়ে বরণ করে নেন। বিদায়ী ছাত্র-ছাত্রীদেও উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের পড়া লেখায় মনোযোগী হতে হবে। পিতা-মাতা তথা বিদ্যালয়ের মূখ উজ্জল করতে হবে। মোবাইল ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে থাকবে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর