রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫ ২৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর কচুক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ সন্দ্বীপ

বিজিবি ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ

প্রতিবেদকের নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) বান্দরবানের থানচি উপজেলার ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে গণসংযোগ সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩২২ সহকারী পরিচালক মেজর মোঃ জাকির হোসেন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগ সহকারে শুনেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী কর্তৃক তৎপরতা, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদকদ্রব্য পাচার কিংবা অন্য যে কোনো অপরাধমূলক কার্যক্রম যেন সংঘটিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রদান করার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন।
সভায় বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক স্থানীয় জনগণের কল্যাণ ও সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর