শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

জুয়া খেলার সময় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আলামিন (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরী বাজার এলাকায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম শাকিল (৪৩)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলমধরী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান। আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১। মোঃ শাকিরুল ইসলাম শাকিল (৪৩), পিতা—মৃত লিয়াকত আলী খান, গ্রাম—বড় কলমধরী।
২। সহিদুল ইসলাম (৩৫), পিতা—ইমারত মোল্যা, গ্রাম—মৌলি।
৩। আকিদুল ইসলাম (৪৭), পিতা—হারুন অর রশিদ, গ্রাম—বড় কলমধরী।
৪। মোঃ উজ্জল হোসেন (২৩), পিতা—মোয়াজ্জেম হোসেন, গ্রাম—বড় কলমধরী।
৫। কামরুল ইসলাম (৩৬), পিতা—জহুরুল মোল্যা, গ্রাম—চর বনগ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর