সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অসহায় দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
সীমান্তবর্তী দুর্গম এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে দায়িত্বপূর্ণ ক্যচুপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় অসহায় ও গরিব জনগণকে বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন বলিপাড়া জোনের মেডিকেল অফিসার বিএ-১০২৩১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি ও মেডিকেল স্টাফগণ রোগীদের সেবা প্রদান করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর