সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শীতল এইচ রোজারিও সিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার বেনেডিক্টা পেরেরা, আরএনডিএম, প্রধান অতিথির সহধর্মিণী ইসরাত জাহান শিথিল, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা এবং সহকারী প্রধান শিক্ষক সিস্টার সুকৃতি গ্রেগরী আরএনডিএম।
অনুষ্ঠানের ফাদার, সিস্টার, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলা হয়েছে।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর