শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নেছারাবাদে ধানের শীষের নির্বাচনী জনসভায় গণজোয়ার

প্রতিবেদকের নাম / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সোহেল রায়হান, পিরোজপুর প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ আসনে ধানের শীষের পক্ষে নেছারাবাদে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর বিএনপির উদ্যোগে স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় গণজোয়ার সৃষ্টি হয়।

নেছারাবাদের ১০টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী, সাধারণ ভোটার এবং বিপুলসংখ্যক নারী ভোটারের অংশগ্রহণে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠ ও আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থনের শক্ত অবস্থান জানান দেন নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে এবং বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে বিজয়ী করতে হবে।
ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেন, নির্বাচিত হলে কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদের উন্নয়নে কাজ করবেন এবং নেছারাবাদকে একটি রোল মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেবেন। তিনি ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা।
আয়োজনে ছিল নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর