রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫ ২৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর কচুক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ সন্দ্বীপ

বাবুখালীবাসীর প্রত্যাশা: উন্নয়ন, সেতু, কর্মসংস্থান ও মাদকমুক্ত এলাকা

প্রতিবেদকের নাম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

আলামিন ( মাগুরা )প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকার মানুষের মধ্যে আগামীর টেকসই মাগুরা মহাম্মদপুর গড়া নিয়ে নানা প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। বর্তমান মন্ত্রী নিতাই রায় চৌধুরী–এর পুত্র মিথুন রায় চৌধুরী–কে ঘিরে স্থানীয়দের দৃষ্টি থাকলেও বাবুখালীবাসীর চাওয়া এখনো খুব বেশি নয়; বরং কিছু বাস্তব ও জরুরি উন্নয়নেই সীমাবদ্ধ।

স্থানীয়দের মতে, এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দ্রুত উন্নয়ন করা প্রয়োজন। পাশাপাশি মধুমতী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে, যা হলে যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
এছাড়া বাবুখালী এলাকায় টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এখন সময়ের দাবি। কর্মসংস্থান বাড়লে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে তরুণ সমাজ গঠনমূলক কাজে সম্পৃক্ত হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উঠে এসেছে—বাবুখালীকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা স্থানীয় সচেতন মহলের মতে, মাদক নির্মূলে কঠোর সামাজিক আন্দোলন, প্রশাসনের কার্যকর ভূমিকা এবং যুবসমাজের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
বাবুখালীবাসীর আশা, আগামীর নেতৃত্ব জনগণের এই ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নে উদ্যোগ নেবে। মানুষের মৌলিক চাহিদাকে কেন্দ্র করে উন্নয়ন হলেই আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে—এমনটাই প্রত্যাশা মাগুরার মানুষের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর