মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহম্মদপুরে পুষ্পস্তবক অর্পণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহম্মদপুরে পুষ্পস্তবক অর্পণ
আলামিন(মাগুরা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে মহম্মদপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন, মহম্মদপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।
এ সময় ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে আত্মত্যাগ ও গৌরবের এক অবিস্মরণীয় দিন। এই দিনে ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।








